শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নকলায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে নৃফাউন্ডেশন

নকলায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে নৃফাউন্ডেশন

নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় সৃজনশীল ও সুশৃংখল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের আরো বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে চৌধুরী ছবরুন নেছা মহিলা (ডিগ্রি) কলেজের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে একাদশ শ্রেণীর বই বিতরণ করা হয়েছে।

সোমবার (১৮ এপ্রিল) দুপুর ১টায় কলেজে আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানে অধ্যক্ষ আব্দুল খালেকের সভাপতিত্বে দরিদ্র মেধাবী ২৮ জন শিক্ষার্থীদের মাঝে নৃফাউন্ডেশন’র পক্ষ থেকে বাংলা ব্যাকরণ,ইংরেজি গ্রামার ও আইসিটির প্রায় ৩০ হাজার টাকা সমমূল্যের বই বিতরণ করা হয়।

জানা যায়, মেধাবী অনেক শিক্ষার্থীই উচ্চ মাধ্যমিক পর্যায়ে গিয়ে সব বই কিনতে পারেনা। এতে তাদের পড়াশোনা ব্যাহত হয়। এ কারণে প্রকৃত দরিদ্র মেধাবীদের মাঝে যাদের বই দরকার সে সমস্ত শিক্ষার্থীদের খুঁজে নৃ ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের হাতে বই তুলে দেওয়া হয়।

এসময় চৌধুরী ছবরুন নেছা মহিলা (ডিগ্রি) কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আঃ রহিম মোস্তফা, নৃ ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মাজহারুল হক,কার্যকরী সদস্য আলআমিন হোসেন রাকিব,এমদাদুল হক বাচ্চুসহ নকলা প্রেস ক্লাবের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অনাহারীর আহার প্রকল্পের মাধ্যমে শেরপুরে ২০২০ সালের ১৫ই আগস্ট যাত্রা শুরু হয় অরাজনৈতিক নৃ-ফাউন্ডেশন নামক সেবামূলক প্রতিষ্ঠানটি। যা পরবর্তীতে “অসহায়ের সহায়” নামে দ্বিতীয় প্রকল্প চালু করে। যেখানে প্রতিদিন অর্ধশতাধিক অনাহারীর মুখে বিনামূল্যে আহার, অসুস্থতায় চিকিৎসা সহায়তা, মেধাবীদের শিক্ষা সহায়তা, কর্মহীন নারীদের সাবলম্বী করা, ক্ষুদ্র ব্যবসায়ী ও বেকারদের কর্মসংস্থান করার মাধ্যমে মুখে হাসি ফোটিয়ে ইতিমধ্যে জেলার সকলের নজর কেড়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com