শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দুর্গাপুরে প্রয়াত প্রতিমন্ত্রী প্রমোদ মানখিন’র জন্মদিন পালন

দুর্গাপুরে প্রয়াত প্রতিমন্ত্রী প্রমোদ মানখিন’র জন্মদিন পালন

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি


নেত্রকোনার দুর্গাপুরে সাবেক সংস্কৃতি ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এবং গারো সম্প্রদায়ের প্রথম সাংসদ বীর মুক্তিযোদ্ধা এডভোকেট প্রমোদ মানখিন এর ৮৩ জন্মদিন পালন করা হয়েছে। সোমবার দুপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ -গোষ্ঠীর কালচারাল একাডেমী ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে একাডেমী হলরুমে এ জন্মদিন পালিত হয়।

এ উপলক্ষে আলোচনা সভায়  বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমীর পরিচালক গীতিকার সুজন হাজং সভাপতিত্বতে ও সাবেক কালচারাল একাডেমী অফিসার সুলোচনা সাংমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষাবিদ মনিন্দ্র নাথ মারাক। অন্যদের মাঝে বক্তব্য রাখেন প্রমোদ মানকিন এর ছেলে ময়মনসিংহ -১ আসনের সাংসদ জুয়েল আরেং, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা,উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান, হালুয়াঘাট পৌরসভার মেয়র খায়রুল আলম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল আজাদ, সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান,সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক,সাবেক মেয়র শ. ম জয়নাল আবেদীন, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম সফিক, জেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ খান জনি, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন, এডভোকেট প্রবীর মজুমদার চন্দন, উপজেলা সুজনের সভাপতি অজয় সাহা, আদিবাসী নেতা সাইমুন তজু প্রমুখ।

বক্তারা বলেন, প্রমোদ মানখিন দুর্গাপুর উপজেলার কৃতিসন্তান হিসেবে ময়মনসিংহ-১ আসন থেকে চার বারের সংসদ সদস্য হিসেবে সমাজ কল্যাণ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সফল প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। একজন রাজনীতিবিদ ও সমাজসেবক হিসেবে যা যা গুণ থাকা দরকার সবটাই তার মধ্যে ছিলো। দুইবার মন্ত্রী থাকা অবস্থায় সাধারণ মানুষের জন্য কাজ করেছেন। মহান মুক্তিযুদ্ধের একজন বলিষ্ঠ সংগঠক হিসেবে তিনি  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ, জাঁতি ধর্ম নির্বিশেষে সর্বমহলে ওঁর গ্রহণযোগ্যতা ছিলো আকাশচুম্বি। নতুন প্রজন্মের কাছে এই বীর মুক্তিযোদ্ধার পরিচিতি তুলে ধরতে সকলকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com