বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নে গোয়ালবাড়ি ও চরদ্বৈতকাঠি গ্রামেরদুই গ্রুপে দলীয় কোন্দল নিরসনের লক্ষে ঢাল সড়কি জমা দিয়েছেন।
রবিবার বিকেল ৫টার দিকে গোয়ালবাড়ি স্কুল মাঠে আনুষ্ঠানিক ভাবে বোয়ালমারী থানার ওসি (তদন্ত) মো. সালাউদ্দিনের নিকট ঢাল সড়কি জমা দেন উপজেলা আ’লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল বোয়ালমারী শাখার যুগ্ম সাধারন সম্পাদক গোয়ালবাড়ি গ্রামের বাসিন্দা মোস্তফাজ্জামান সিদ্দিকী ও একই ইউনিয়নের আরিফুর রহমান।
ঢাল সড়কির মধ্যে রয়েছে ৮টি ঢাল, ৪টি সড়কি। জমাদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসআই আবুল বাসার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
Leave a Reply