রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জাবিতে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফসা’র ইফতার সামগ্রী বিতরণ

জাবিতে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফসা’র ইফতার সামগ্রী বিতরণ


রাহাত চৌধুরী, জাবি প্রতিনিধি


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘ইয়ুথ ফর সোশ্যাল এইড’ (ইফসা)। 

 
সোমবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ও মানবিকী অনুষদ ভবনের একটি কক্ষে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেন সংগঠনের কর্মীরা। 


সংগঠনের জাবি শাখার সাধারণ সম্পাদক মাসুম খান বলেন, ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকার দরিদ্র , বিশ্ববিদ্যালয়ের দোকানদার, দিনমজুর ও রিকশাচালক সহ ৪০জনের মধ্যে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। 
ইফতার সামগ্রীর মধ্যে ছিল তেল, ছোলা, চিনি, মুড়ি, খেজুর, সেমাই, বেসন, চিড়া ও ট্যাং। 


বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও সংগঠনের সদস্যদের আর্থিক সহযোগিতায় এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। 


সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আবু তোরাব আতিফ বলেন, ‘দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই পরিস্থিতিতে দিন মজুর, সুবিধাবঞ্চিত দেশের বেশিরভাগ পরিবারগুলো বিপদের মধ্যে রয়েছে। এদিকে রমজানের এই সময়ে তাদের জন্য তা আরো কঠিন হয়েছে। এজন্যই সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এই সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের মানুষের মুখে খাবার তুলে দিতে ইফতার সামগ্রী বিতরণ করেছি।’ 


এসময় সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার উপদেষ্টা ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শরিফ হোসাইন, কেন্দ্রীয় কমিটির সভাপতি জিহাদ দিদার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সিকদার সঞ্চিতা তাসনিম, সহ সভাপতি আয়শা সিদ্দিকা রুনা, মোহাম্মদ হাবিবুর রহমান, জুবায়েদ খান, মিরাজ খান, মনিরুজ্জামান, পপি হালদার, শামীম সুলতানা, সাব্বির আহমেদ, আইরিন ও সওদা উপস্থিত ছিলেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com