সাটুরিয়া ( মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ইফতার মাহফিলে জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মো. জহিরুল আলম রুবেল বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি কোন দলের ক্ষমতায় যাওয়ার সিড়ি হবে না। ৩০০ আসনেই লাঙ্গল প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করবে। তাই জাতীয় পার্টির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবধ্য থেকে জাতীয় নির্বাচনে কাজ করে যেতে হবে ।
রবিবার সন্ধায় সাটুরিয়া উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে স্থানীয় একটি বিদ্যালয়ের হলরুমে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তেব্য এসব কথা বলেন।
সাটুরিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. নবীনুর বকস গোলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান মিরু।
মো. মিজানুর রহমান মিরু তার বক্তব্যে বলেন, আপনারা কিছু দিন অপেক্ষা করেন। জাতীয় পার্টিকে শক্তিশালী করুন। সামনে আপনাদের জন্য সুদিন আসছে। আর জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে জোটে নির্বাচনে অংশ গ্রহণ করবে না। জাতীয় পার্টি এখন আগের যে কোন সময়ের চাইতে সাংগঠনিকভাবে ভাল।
সাটুরিয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আবুল বাশার বাদশার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এস, আর আনসার, পৌর জাতীয় পার্টির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাটুরিয়া উপজেলা মহিলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সুলতানা বেগম, মানিকগঞ্জ জেলা ছাত্র সমাজের আহবায়ক কমিটির সদস্য সচিব হাফিজ উদ্দিন বাবুল, সাটুরিয়া উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলমসহ জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
Leave a Reply