রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ত্রিশালে মুজিবনগর দিবসে আলোচনা সভা ও ভিডিও প্রদর্শনী

ত্রিশালে মুজিবনগর দিবসে আলোচনা সভা ও ভিডিও প্রদর্শনী

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ এপ্রিল রবিবার বিকেলে উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য,ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল মতিন সরকার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভূমি)হাসান আব্দুল্লাহ আল মামুন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা প্রাণিসম্পদ অফিসার ড.হারুন অর রশিদ,ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা মোঃ ফজলে রাব্বী,মোঃ আবুল কালাম (সাবেক সাধারণ সম্পাদক,বাংলাদেশ আওয়ামী লীগ ত্রিশাল উপজেলা শাখা),এ.এন.এম শোভা মিয়া আকন্দ,মোঃ আশরাফুল ইসলাম মন্ডল,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় বক্তাগণ ঐতিহাসিক মুজিব নগর দিবসের প্রেক্ষাপট তোলে ধরে বক্তব্য প্রদান করেন।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,পৃথিবীতে অনেক দেশ আছে যারা ৫-১০ বছর যুদ্ধ পরিচালনা করেও স্বাধীনতা লাভ করতে পারেনি।বাংলাদেশ  কেবলমাত্র নয় মাস যুদ্ধ করে স্বাধীনতা লাভ করেছে।এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর অনুগত মুজিবনগর সরকারের দক্ষ নেতৃত্বের কারণে।

বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান স্বাধীনতার মহানায়ক।মুজিবনগর সরকার তার পার্শ্ব চরিত্র।যতদিন বাংলাদেশ বেঁচে থাকবে,ততদিন তাঁদের স্মৃতি,তাঁদের কর্ম,নব প্রজন্মের বাংলাদেশের নাগরিকদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।আলোচনা সভা শেষে জেলা তথ্য কর্মকর্তা শেখ মোঃ শহীদুল ইসলামের তত্ত্বাবধানে মুজিবনগর সরকার এবং তাঁদের কর্মকাণ্ডের উপর প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়।এরপর সভাপতির বক্তব্যে ত্রিশাল উপজেলা নির্বাহি অফিসার মোঃ আক্তারুজ্জামান সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com