রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মুজিবনগর দিবস ও কবরীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে নওগাঁয় দোয়া মাহফিল

মুজিবনগর দিবস ও কবরীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে নওগাঁয় দোয়া মাহফিল

নওগাঁ প্রতিনিধি

মুজিবনগর দিবস ও বীর মুক্তিযোদ্ধা, খ্যাতিমান অভিনেত্রী সারাহ বেগম কবরীর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নওগাঁ জেলা শাখার আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

(১৭ এপ্রিল) নওগাঁ শহরে পৌরসভা গেট সংলগ্ন নিত্যরং একাডেমী স্কুল প্রাঙ্গণে সন্ধা ৭টায় জোটের সাধারণ সম্পাদক লিজা প্ররামানিকের সঞ্চালনায়, অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সংগঠনের সহ-সভাপতি মো. আব্দুল হাই সিদ্দিকী সিটু, মো. সুলতান মাহমুদ, নুর নাহার সুষমা সাথী, সিদ্দিকুর রহমান, সুবল চন্দ্র মন্ডল প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. হাসমত আলী।


এ সময় বক্তারা বলেন,  ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিনে মেহেরপুরের বৈদ্যনাথতলায় স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এ বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়।

এছাড়াও আজকের এই দিনে ১৯৬৩ সালে মাত্র ১৩ বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে প্রথম মঞ্চে উঠেছিলেন কবরী। তারপর টেলিভিশন থেকে সিনেমায় কাজ করেন। বিংশ শতাব্দীর ষাট ও সত্তরের দশকের বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকাদের একজন ছিলেন কবরী।

বাংলা সিনেমায় ক্ষণজন্মা নায়িকাদের একজন হলেন সারাহ বেগম কবরী। ঢাকাই সিনেমার ‘মিষ্টি মেয়ে’ খ্যাত পেয়েছিলেন তিনি। কিংবদন্তী চিত্রনায়িকার মৃত্যুর এক বছর পূর্ণ হলো (রবিবার)। ২০২১ সালের ১৭ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান এই অভিনেত্রী।


উলেখ্য, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন সারাহ বেগম কবরী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com