রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হাটহাজারীতে এক মানসিক রোগীর ‘আত্মহত্যা’

হাটহাজারীতে এক মানসিক রোগীর ‘আত্মহত্যা’


হাটহাজারী ( চট্টগ্রাম)  প্রতিনিধি


চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বাঁশ গাছের সঙ্গে ফাঁস দিয়ে মো. হাবিবুল্লাহ (৩২) নামে এক যুবকের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি হাটহাজারী পৌরসভার আবদুর রাজ্জাকের ছেলে।


রবিবার (১৭ এপ্রিল) সকালে পৌরসভার আমিনুল হক সওদাগর বাড়িতে এই ঘটনা ঘটে।


নিহতের বড় ভাই শাহিদুল ইসলাম জানান, হাবিবুল্লাহ ৬-৭ বছর আগে রাজমিস্ত্রির কাজ করার সময় তিনতলা ভবন থেকে পড়ে যায়। এরপর থেকে সে মানসিক রোগে ভুগছিল। রবিবার সেহেরি খেয়ে আমি নামাজ পড়তে যায়। এ সুযোগে পরিবারের অজান্তে বাড়ির পিছনের বাঁশ গাছের সঙ্গে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।


হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এসআই) নুরে হাবিব বলেন, ঘটনাস্থল থেকে আমরা মরদেহটি উদ্ধার করি। ডাক্তারের কাগজপত্র দেখে হাবিবুল্লাহ মানসিক রোগী ছিল বলে জানা যায়। আপত্তি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com