শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাভারে বাংলা নববর্ষ উৎযাপন

সাভারে বাংলা নববর্ষ উৎযাপন

সোহেল রানা , ঢাকা :

ঢাকার সাভারে বাংলা নববর্ষ ১৪২৯ উপলক্ষে পুরোনো গ্লানি, হতাশা আর মলিনতাকে পেছনে ফেলে নব উদ্যেমে এগিয়ে যাওয়ার প্রত্যাশায় প্রথম দিনে পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, চিত্রাঙ্গন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৪ এপ্রিল) সকালে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহীদ মিনার, বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভ প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ হয়।

এবারের শোভাযাত্রার মূল প্রতিপাদ্য ঠিক করা হয়েছে, ‘নির্মল করো, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে।’ আয়োজিত এই মঙ্গল শোভাযাত্রায় পৌর শহরের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

রমজান উপলক্ষে সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠানটি স্বল্প পরিসরে উদযাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় সাংসদ এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান কে প্রধান অতিথি করা হয়।

অনুষ্ঠান উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাজহারুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সায়েমুল হুদা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুন নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা নাজিয়াত আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা এ কে এম মাজহারুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: শিবলী জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাবাসশিরা ইসলাম লিজাসহ উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ভিন্ন ভিন্ন আয়োজনে পালন করেছে পহেলা বৈশাখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com