রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী মঙ্গল শোভাযাত্রা

গৌরীপুরে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী মঙ্গল শোভাযাত্রা

 গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি


পুরোনো গ্লানি, হতাশা আর মলিনতাকে পেছনে ফেলে নব উদ্যেমে এগিয়ে যাওয়ার প্রত্যাশায় বাংলা নববর্ষের প্রথম দিনে পয়লা বৈশাখে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।


আজ বৃহস্পতিবার বাংলা নববর্ষের প্রথম দিনে উপজেলা পরিষদ থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়।


এবার রমজান মাস হওয়ায় পয়লা বৈশাখে পান্তা ইলিশের আয়োজন নেই।


এবারের শোভাযাত্রার মূল প্রতিপাদ্য ঠিক করা হয়েছে, ‘নির্মল করো, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে।’ সকালে মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছে পৌর শহরের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ । শোভাযাত্রায় অংশ নিতে আসা নারী শিক্ষার্থীদের অনেকের পরনে শাড়ি আর মাথায় নানা রঙের ফুল। পুরুষদের পরনে ছিলো পাঞ্জাবী। সবারই চোখে-মুখে এগিয়ে যাওয়ার প্রত্যয়।


২০১৬ সালে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পায় এই শোভাযাত্রা।
মঙ্গল শোভাযাত্রা শেষে স্থানীয় উপজেলা পরিষদের পাবলিক হলে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে ও একাডেমীক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ নিকহাত আরা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহম্মেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, ৬নং বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মুক্তাদীর শাহীন, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন প্রমুখ।


অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মাচরীগণ উপস্থিত ছিলেন।


পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ভিন্ন ভিন্ন আয়োজনে পালন করেছে পহেলা বৈশাখে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com