চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
কাধে ব্যাগ ভর্তি সেহরির খাবার সাইকেল চালিয়ে নগরীর অলি গলিতে সুবিধাবঞ্চিত মানুষের কাছে সেহরি বিতরণ করছেন একদল যুবক।
চলমান মাহে রমজান উপলক্ষে সেহরি ওয়ালার অভিনব উদ্যেগ নিয়েছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপু।
প্রথম দিন থেকে প্রতিনিয়ত নগরীর মোহাম্মদপুর,মুরাদপুর,২নং গেইট,মেডিকেল,গোল পাহাড় মোড়,জিইসি এলাকায় এসব সেহরি বিতরণ করা হচ্ছে।
প্রতিদিন প্রায় ২০০ জন রোজদারদের মাঝে সেহরি বিতরনের টার্গেট নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে সেহেরি ওয়ালার উদ্যেক্তা তপু জানান, মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সাহেবের সার্বিক দিক নির্দেশনায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে সেহেরিওয়ালার উদ্যোগ গ্রহন করেছি। এসময় সমাজের বিত্তশালীদের প্রতি দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান তিনি।
করোনাকালে ফ্রি সবজি বাজার ,ফ্রি স্বাস্থ্যসেবা এবং ফ্রি মুদিবাজার সহ আরো বিভিন্ন মানবিক কর্মকান্ড পরিচালনা করে আলোচিত হয়েছিলেন চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবকলীগের এই নেতা ।
Leave a Reply