শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাভারে সাংবাদিকদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাভারে সাংবাদিকদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারে সাংবাদিকদের আয়োজনে ইফতার মাহফিলে দেশের শান্তি ও সবার কল্যাণ কামনার মধ্য দিয়ে প্রথম আত্মপ্রকাশ করল সাভার সাংবাদিক কল্যাণ সমিতি।

সোমবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় ঢাকার সাভারে বঙ্গবন্ধু চত্বর সংলগ্ন লন্ডনাস চাইনিজ রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে সাভার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য, আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন জয়, সাভার প্রেসক্লাবের নির্বাহী সদস্য জিয়াউর রহমান জিয়া উপস্থিত ছিলেন।

আমন্ত্রিত অতিথিরা উপস্থিত হলে অভ্যর্থনা জানিয়ে অনুষ্ঠান স্থলে নিয়ে যান সাভার সাংবাদিক কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি তপু ঘোষাল এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন।

সাংবাদিক আহমেদ জীবন এর সঞ্চালনায় সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে সাংবাদিক সোহেল রানা সবাইকে স্বাগত জানান এবং ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করায় সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য, নির্বাহী সদস্য জিয়াউর রহমান জিয়া, আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন জয় এবং অভ্যাগত অতিথিবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

শুভেচ্ছা বক্তব্যের পর সবাইকে পরিচয় করিয়ে দেন প্রতিষ্ঠাতা সভাপতি তবু ঘোষাল। ইফতার এর পূর্ব মুহূর্তে মোনাজাতে সাভার সংবাদিক কল্যাণ সমিতিসহ সারা দেশের শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

দোয়া পরিচালনা করেন ধর্মীয় একজন মাওলানা। মোনাজাতে জাতির পিতাসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও তার পরিবারের সকল শহীদ, সাংবাদিকতায় পেশাগত কাজে আত্মবিসর্জন দেয়া সাংবাদিকসহ সকল শহীদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

এ ব্যাপারে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন বলেন, ২০১৯ সালে সাংবাদিকদের কল্যাণে
তপু ঘোষাল সহ স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে সাভার সাংবাদিক কল্যাণ সমিতি গঠন করা হয়। করোনা কালীন সময়ে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির কারণে এতদিন সংগঠনটি আত্মপ্রকাশ করা সম্ভব হয়নি। অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে স্থানীয় সাংবাদিকদের প্রচেষ্টায় সাংবাদিকদের কল্যাণ সাধনে সাভার সাংবাদিক কল্যাণ সমিতির নামে এই সংগঠনটির আত্মপ্রকাশ হয়। এ সময় সংগঠনের প্রায় ৪৪ জন সদস্য অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com