শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
উদ্বোধন হলো পুলিশের সার্ভিস ডেক্স ও হস্তান্তর করা হয় পুলিশের নির্মিত বাড়ি

উদ্বোধন হলো পুলিশের সার্ভিস ডেক্স ও হস্তান্তর করা হয় পুলিশের নির্মিত বাড়ি


গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি


মুজিববর্ষে বাংলাদেশ পুলিশ দেশের প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য সার্ভিস ডেক্স স্থাপন ও প্রতি থানায় গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘর হস্তান্তর করা হয়।

রোববার সকাল ১১ টায় পুলিশের এ মানবিক কর্মসূচী উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ কর্মসূচীর উদ্বোধনকালে ময়মনসিংহের গৌরীপুর থানায় উপস্থিত ছিলেন গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী, ওসি (তদন্ত) মনিরুজ্জামান মজুমদারসহ থানার অন্যান্য কর্মকর্তাগণ।


অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহম্মেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম ও স্থানীয় গণমাধ্যমকর্মীগণ।


এ সময় গৌরীপুর উপজেলায় গৃহহীন বিধবা জুবেদা খাতুনের কাছে ঘর হস্তান্তর করেন গৌরীপুর থানা  পুলিশ। তার বাড়ি উপজেলার মাওহা ইউনিয়নের রামকৃষ্ণপুর (বড়ইকান্দা) গ্রামে। তিনি মৃত মনফর আলীর স্ত্রী।


ঘর পেয়ে জুবেদা খাতুন জানান, তিনি অত্যন্ত আনন্দিত। তার স্বামী ও ছেলে-মেয়ে না থাকায় তিনি এতোদিন মানুষের বাড়ি বাড়ি থেকেছেন। এখন তিনি ঘর পেয়ে অত্যন্ত আনন্দিত ও খুশি। মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন এবং সবার জন্য দোয়া করেছেন।  


গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান এ মানবিক উদ্যোগের বিষয়ে জানান, এ কর্মসূচির আওতায় ৫১৯টি থানায় ১৩ কোটি টাকা ব্যয়ে ৫২০টি গৃহ নির্মাণ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ৪০০ গৃহ হস্তান্তর করা হয়েছে। ৪১৫ বর্গফুট আয়তনের দৃষ্টিনন্দন প্রতিটি গৃহ পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে। গৌরীপুরে বিধবা নারী জুবেদা খাতুনকে এ ঘর উপহার প্রদান করা হয়েছে। এছাড়াও গৌরীপুর থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য যে সার্ভিস ডেক্স চালু করা হয়েছে তা থেকে অসহায় মানুষ সেবা পাবে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com