দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে তায়িবা(১৫) নামে এক কিশোরী আত্মহত্যার ঘটনা ঘটেছে । শনিবার সন্ধ্যার দিকে উপজেলার মাকড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। মৃত তায়িবা উপজেলার চন্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামের শামীমের মেয়ে।
জানা যায়, তায়িবা ২মাস আগে নানার বাড়ি (আব্দুর রাজ্জাক) মাকড়াইল গ্রামে বেড়াতে আসে। তায়িবা রোজা রেখেছিলো, ইফতারের সময় হয়ে গেলেও তার কোন সাড়াশব্দ না পাওয়ায় খুঁজতে শুরু করে তার নানী।
একপর্যায়ে দেখতে পায় ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচাঁনো ঝুলন্ত তায়িবার দেহ। এমন দৃশ্য দেখে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে ও পুলিশকে খবর দেয়। পরে রাতে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। মৃতের পরিবার সূত্রে আরও জানা যায়, তায়িবা সারা মুখে দীর্ঘ দিন ধরে ব্রণ আক্রান্তে ভুগছিল। অনেক চিকিৎসা নিয়েও তা ভালো হচ্ছিলো না।
এ বিষয়টা নিয়ে তায়িবা অনেক দুশ্চিন্তায় ছিলো। হয়তবা মুখের ব্রণ ভালো হচ্ছিলো না এই কারনেও আত্মহত্যা করতে পারে বলে ধারণা পরিবারের।
এ ব্যাপারে দুর্গাপুর থানার (তদন্ত) ওসি মীর মাহাবুবুর রহমান জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply