হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি
পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে মনিটরিং ও মোবাইল কোর্ট চলমান রয়েছে হাটহাজারীতে।
শনিবার ( ৯ এপ্রিল ) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সরকারহাট বাজারে বিভিন্ন বিক্রেতাকে ভোক্তা অধিকার আইনের বেশ কয়েকটি ধারায় মোট ১৯,০০০/- (উনিশ হাজার টাকা) জরিমানা করে হাটহাজারী উপজেলা প্রশাসন। এছাড়া মূল্যতালিকা প্রদর্শন ও পণ্যের মান সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিক্রেতাগণকে সতর্ক করা হয়।
অভিযানকালে মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব আকতার হোসেন সুমন উপস্থিত ছিলেন।
Leave a Reply