রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
প্রেমিকের সাথে ফোনে ঝগড়ার পর প্রেমিকার আত্মহত্যা

প্রেমিকের সাথে ফোনে ঝগড়ার পর প্রেমিকার আত্মহত্যা


নরসিংদী প্রতিনিধি : প্রেমিকের সাথে মোবাইল ফোনে ঝগড়ার পর প্রেমিকা আত্মহত্যা করেছে। শুক্রবার ৮ মার্চ রাত ৯ টায় নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের সরকারচর গ্রামে ঘটনাটি ঘটেছে।


প্রীতি আক্তার (১৬) উপজেলার পারুলিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার বাবার নাম আবু বক্কর সিদ্দিক। গত তিন বছর যাবৎ জিহাদ নামে এক পুলিশ সদস্যের সাথে তার প্রেম বিনিময় চলছিল।
প্রেমিক জিহাদ রাজধানী ঢাকার বসুন্ধরা এলাকায় বসবাস করেন বলে জানা গেছে। তবে তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। দুজন দুজনকে ভালোবাসতো। প্রতিদিনের মতো গতকালও শুক্রবার তাদের মোবাইল ফোনে চলে কথোপকথন চলে।


মেয়েটির মা জানান, মোবাইল ফোনে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মেয়েটি তার নিজ কক্ষে চলে যায়। মেয়েটির বাবা মসজিদে তারাবি নামাজ আদায় করে বাসায় ফিরে তার কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা খোলার চেষ্টা করেন। ব্যর্থ হয়ে উপরের ভ্যান্টিলেটর ভেঙে চাচাতো ভাই ভিতরে প্রবেশ করে দরজা খুলে দেয়। সাথে সাথে তার বাবা-মা ঘরে প্রবেশ করে দেখতে পায় তাদের মেয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে।


বিষয়টি পলাশ থানা পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পুলিশ এসে মৃত অবস্থায় লাশটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।


এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তদন্তের মাধ্যমে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com