শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভারত ও শ্রীলঙ্কায় শুভেচ্ছা সফরে “বিসিজিএস কামরুজ্জামান”

ভারত ও শ্রীলঙ্কায় শুভেচ্ছা সফরে “বিসিজিএস কামরুজ্জামান”


মোংলা (বাগেরহাট) প্রতিনিধি


ভারতের গোয়ায় অনুষ্ঠিতব্য ” আন্তদেশীয় স্তরের দূষণ প্রতিক্রিয়া অনুশীলন” অংশ নিতে বাইশ দিনের শুভেচ্ছা সফরে কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ ” বিসিজিএস কামরুজ্জামান ” শনিবার (৯ এপ্রিল) দুপুর ২:৩০ মিঃ বিসিজি বার্থ মোংলা এর পার্শ্ব ত্যাগ করেছে। 


কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, শনিবার (৯ এপ্রিল) দুপুর আড়াইটায় মোংলার দিগরাজ কোস্টগার্ড বার্থ থেকে ভারতের গোয়ায় অনুষ্ঠিতব্য “ন্যাশনাল লেভেল পলুশন রেন্সপন্স এক্সারসাইজ” অংশ নিতে ছেড়ে যায় কোস্টগার্ডের অফশোর পেট্রোল ভেসেল (ওপিভি) ‘বিসিজিএস কামরুজ্জামান’। জাহাজটি পথিমধ্যে ভারতের চেন্নাই এবং শ্রীলংকার কলম্বো বন্দরে শুভেচ্ছা সফর করবে।


জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম কিবরিয়া হক’র নেতৃত্বে ১৫ জন কর্মকর্তা, ১০৬ জন নাবিক এবং ০৮ জন অসামরিক ব্যাক্তিসহ  মোট ১২৯ জন সদস্য সফরে অংশগ্রহণ করছেন। 


বিসিজি বার্থ মোংলা এর পার্শ্ব ত্যাগের সময় কোষ্টগার্ডের রীতি অনুযায়ী সুসজ্জিত বাদক দল বাদ্য পরিবেশনের মাধ্যমে জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানায়। 
পোতাশ্রয় ত্যাগের প্রাক্কালে জাহাজটিকে বিদায় জানান কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মোসায়েদ হোসেন, (ট্যাজ), বিসিজিএম, এএফডব্লিউসি, পিএসসি, বিএন। এসময় কোস্টগার্ডের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও জাহাজে কর্মরত সকল কর্মকর্তা এবং নাবিকবৃন্দের পরিবারবর্গ উপস্থিত থেকে তাদের প্রিয়জনদের বিদায় জানান।


এই শুভেচ্ছা সফর ও  মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও অন্যান্য দেশের কোস্টগার্ডের মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে এবং কোস্টগার্ড সদস্যদের পেশাগত মান, দক্ষতা ও কর্মপরিধি আরো বহুলাংশে বৃদ্ধি পাবে বলে প্রতীয়মান। মহড়ায় অংশগ্রহণ ও শুভেচ্ছা সফর শেষে জাহাজটি আগামী ৩০ এপ্রিল দেশে প্রত্যাবর্তন করবে বলে আশা করা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com