দুর্গাপুর(নেত্রকানা)প্রতিনিধি
বৃহত্তর ময়মনসিংহ নেত্রকোনা জেলার অপরুপ সৌন্দর্যর লীলাভূমি ও পর্যটন এলাকা দুগার্পুর উপজেলা। দেশের প্রধান খনিজসম্পদ সাদামাটি অত্র জেলার প্রধান আকর্ষন। মানবসৃষ্ট পরিবেশ বিপর্ষয়ের কারনে এ সৌন্দর্য থেকে পর্যটকগন মুখ ফিরিয়ে নিছেন অনেকে কারনেই।
এ বিষয় নিয়ে ঢাকাস্থ নাগরিক প্রতিনিধি দল, প্রিট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দদের অংশগ্রহনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
‘‘আমার প্রকৃতি আমার অহংকার’’ এ প্রতিপাদ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস এর সঞ্চালনায় সাদামাটি এলাকার পর্যটন শিল্প ও পরিবেশ রক্ষায় অন্যদের মধ্যে বক্তব্য রখেন, নাগরিক উদ্যাগ এর প্রধান নিবার্হী জাকির হাসান, বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিক এডভোকেট প্রকাশ বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক জোবাইদা নাসরিন, সাংবাদিক নজরুল কবির, সাংবাদিক ও গল্পকার রাজীব নূর, অনুবাদ ও সাংবাদিক মুহাম্মদ হাবিব, বাংলাদেশ আদিবাসী ফোরাম এর তথ্য ও প্রচার সম্পাদক দীপয়ন খীসা, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নাকট ও নাট্যতথ্য বিভাগের শিক্ষার্থী অনামিকা ও নাগরিক উদ্দ্যগের প্রতিনিধি সহ স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিগন।
বক্তারা, অর্পরুপা সৌন্দর্যর পথিকৎ সাদামাটি এলাকা ও সোমশ্বরী নদীর পরিবেশ রক্ষার জন্য বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তর বিকল্প রাস্তা নিমার্ন সহ ১০ দফা দাবী তুলে ধরেন।
Leave a Reply