রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চন্দনাইশ উপজেলার নতুন ইউএনও নাছরীন আক্তার

চন্দনাইশ উপজেলার নতুন ইউএনও নাছরীন আক্তার

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি


 দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নাছরীন আক্তার যোগদান করেছেন।

বৃহস্পতিবার দুপুর ২টায় পূর্বের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম আনুষ্ঠানিকভাবে নাছরীন আক্তারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। তিনি রবিবার থেকে নিয়মিত অফিস করবেন। নতুন ইউএনও নাছরীন আক্তার ছাত্র জীবনে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও এইচএসসি শেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।


তিনি ৩৪তম বিসিএসে প্রশাসনিক ক্যাডার সুপারিশপ্রাপ্ত হয়ে প্রথম ২০১৬ সালের ১ জুন জেলা প্রশাসক কার্যালয়, ঢাকায় সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০১৮ সালের ৪ নভেম্বর ফেনীর সোনাগাজী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। সর্বশেষ বিভাগীয় কমিশনার কার্যালয়, চট্টগ্রাম এ সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।


নাছরীন আক্তার উপজেলার সকল স্তরের পেশাজীবীদের সার্বিক সহযোগিতায় চন্দনাইশকে সুন্দরভাবে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি উপজেলা প্রশাসনকে জনবান্ধন হিসেবে গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com