রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে আসামী ধরতে গিয়ে ৬ পুলিশ আহত, থানায় মামলা

গৌরীপুরে আসামী ধরতে গিয়ে ৬ পুলিশ আহত, থানায় মামলা


গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি


গ্রেফতারি পরোয়ানভুক্ত আসামি ধরতে গিয়ে গিয়ে ময়মনসিংহের গৌরীপুর থানার ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার ভাংনামারী ইউনিয়নের চরভাবখালী গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাদী হয়ে শুক্রবার গৌরীপুর থানায় ১৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

মামলাসূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গৌরীপুর থানার পুলিশের একটি টিম গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি ধরতে ভাংনামারী ইউনিয়নের চরভাবখালী গ্রামে অভিযান চালায়। এ সময় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি অন্যান্যদের সাথে একটি দোকানে বসে জুয়া খেলছিল। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৬/৭ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। এমন সময় চরভাবখালী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীর একটি দল পুলিশের ওপর হামলা চালায়।
হামলায় গৌরীপুর থানার তিন জন এসআই মো. শফিকুল ইসলাম, মো. এমদাদুল হক, আউলাদ হোসাইন ও তিনজন এএসআই কামরুল ইসলাম, মোস্তাক হোসেন, মো. মিজানুর রহমান আহত হন। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

ভাংনামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নেজামুল হক সরকার জানান, পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনাটি রাতে শুনেছি। আসামী ধরতে গিয়ে ভুল বুঝাবুঝি হয়েছে বলে আমার মনে হয়।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান মোঃ আব্দুল হালিম সিদ্দিকী বলেন পুলিশ নিজস্ব পোশাক পড়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি ধরতে যায়। কিন্তু একটি পক্ষ আসামি ছাড়িয়ে নিতে মাইকে ঘোষণা দিয়ে হামলা চালায়। এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com