শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে গৃহবধূকে অপহরণ চেষ্টা, প্রতিবাদে বিক্ষোভ

গৌরীপুরে গৃহবধূকে অপহরণ চেষ্টা, প্রতিবাদে বিক্ষোভ


গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি


ময়মনসিংহের গৌরীপুরে এক গৃহবধূকে (২৫) অপহরণ চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

শুক্রবার (৮এপ্রিল) পৌর শহরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ ঘটনায় গৃহবধূর স্বামী গৌরীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের পালান্দর গ্রামে।


অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের পালান্দর গ্রামে ওই গৃহবধূ বাড়িতে অবস্থান করছিলেন। ওইদিন রাত আনুমানিক সাড়ে ৯টায় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে হামলা করে  গৃহবধূর মুখ, হাত-পা বেঁধে অপহরণের চেষ্টা চালায়। এসময় গৃহবধূর শ্বাশুড়ি চিতকার শুরু করলে পরিবারের লোকজন ছুটে আসে। পরে দুবৃর্ত্তরা গৃহবধূর এক দেবর ও ভাতিজাকে মারধর করে গৃহবধূকে ফেলে রেখে চলে যায়। এদিকে ঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার সকালে এলাকাবাসী পালান্দর গ্রাম থেকে মিছিল নিয়ে পৌর শহরে বিক্ষোভ মিছিল করে।


গৌরীপুর থানার অফিসার  ইনচার্জ (ওসি) খান মো. আব্দুল হালিম সিদ্দিকী বলেন অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনা তদন্ত করছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com