রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তালতলীতে সুবিধাবঞ্চিতদের মাঝে ২ টাকায় ইফতার বিতরণ

তালতলীতে সুবিধাবঞ্চিতদের মাঝে ২ টাকায় ইফতার বিতরণ


তালতলী(বরগুনা)প্রতিনিধি :


বরগুনার তালতলীতে পবিত্র মাহে রমজান মাসজুড়ে সুবিধাবঞ্চিতদের মাঝে দুই টাকায় ইফতার বিতরণ করবে মেসার্স হাওলাদার ট্রেডার্স। প্রতিদিনই প্রায় শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে।


জানা যায, “পবিত্র রমজান মাসে রোজাদারদের সবার পাশে আামরা” এমন স্লোগান নিয়ে উদ্যোগ নেন মেসার্স হাওলাদার ট্রেডার্স। প্রথম রমজান থেকেই প্রতিদিন বিকেল পাঁচটার দিকে দুই টাকা দিয়ে একটি কার্ড সংগ্রহ করেন পরে সিরিয়ার ধরে ভ্যানচালক, রিকশাচালক, দিনমজুর ও সুবিধাবঞ্চিত মানুষ। উপজেলার বাধঘাট এলাকায় এ ইফতার বিতরণ করা হয়।

প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে প্রতিদিন দুই টাকার বিনিময়ে তুলে দেওয়া হয় ৭ পদের ইফতার। সাদা রঙের ওয়ানটাইম ফুড বক্সে দেওয়া এসব খাবার পেয়ে খুবই খুশি নিম্ন আয়ের মানুষেরা। তারা এমন কার্যক্রমের ধারাবাহিকতা কামনা করেন। দরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের কেউ কেউও নিচ্ছেন এই ইফতার । আয়োজকরা জানান এই বছরের ধারাবাহিকতায় প্রতিবছর রোজার প্রথম দিন থেকেই এ কার্যক্রম শুরু করা হবে। 


এদিকে ব্যক্তি মালিকানার এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সচেতন মহল বলছেন এ উপজেলায় বিত্তবানদের উচিৎ সুবিধাবঞ্চিত মানুষের পাশে এগিয়ে আসা দরকার। ভবিষ্যতে এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন তারা।


দুই টাকার ইফতার পেয়ে কয়েকজন বলেন,আমরা যারা নিম্নে আয়ের মানুষ আছি তারা ইচ্ছা করলেও এমন ইফতার ক্রয় বা নিজেদের তৈরি করা সম্ভব না। তাই এখান থেকে প্রতিদিন ইফতার  বাড়িতে নিয়ে যাই। বাড়িতে নিয়ে সবাই এক সাথে ইফতার করি।


মেসার্স হাওলাদার ট্রেডার্স প্রোপাইটার মো. তারেকউজ্জামান তারেক বলেন, সুবিধাবঞ্চিত মানুষের কথা চিন্তা করে রমজান মাসে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিনই সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিজ বাড়িতে ইফতার তৈরি করা হয়। পরবর্তীতে স্বেচ্ছাসেবকদের দিয়ে এই ইফতার বিতরণ করা হয় দুই টাকার মিনিময়ে। এই দুই টাকাও ব্যয় করা হবে অসহায় ও দুস্থদের মাঝে। তিনি আরও বলেন, প্রতিবছরই সুবিধাবঞ্চিত মানুষের জন্য আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com