ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে পুলিশ লাইন্সে গণমাধ্যম কর্মীদের সাথে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা ও ইফতারের আয়োজন করা হয়েছে।
জেলা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে গণমাধ্যম কর্মীদের সাথে এই আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা ও ইফতার পার্টির আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান পিপিএম -সেবা।
এ ছাড়াও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন,বিএফইউজে-সহ সভাপতি মোশাররফ হোসেন,এমইউজে সভাপতি আতাউল করিম খোকন, সেক্রেটারি মীর গোলাম মোস্তফা, বিএফইউজে যুগ্মসচিব অমিত রায়, সাংবাদিক নেতা নিয়ামুল কবীর সজল,আইয়ুব আলী,সাইফুল ইসলাম সহ ময়মনসিংহের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply