গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধি
যে সকল ইট ভাটাকে জরিমানা করা হয়েছে-গুজিখাঁ বিসমিল্লাহ ব্রিকস ফিল্ডকে ১ লক্ষ ৮০ হাজার টাকা, গুজিখাঁ চাচা-ভাতিজা ব্রিকস ফিল্ডকে ৮০ হাজার টাকা, রামগোপালপুর এন,জি,এস ব্রিকস ফিল্ডকে ২ লক্ষ টাকা, রামগোপালপুর শামসু ব্রিকস ফিল্ডকে ১ লক্ষ ২০ হাজার টাকা, রামগোপালপুর এস,এম,সিমি ব্রিকস ফিল্ডকে ৮০ হাজার টাকা ও রামগোপালপুর সাফায়েত ব্রিকস ফিল্ডকে ১ লক্ষ ৫০ হাজার টাকা। এসব ইট ভাটা থেকে মোট ৮ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালতকে সার্বিক সহযোগিতা করেন গৌরীপুর থানা পুলিশ। ভ্রাম্যমান আদালত পরিচালনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply