রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নোয়াখালীতে পুলিশের উদ্যোগে বসতঘর পাচ্ছে ৯টি দরিদ্র পরিবার

নোয়াখালীতে পুলিশের উদ্যোগে বসতঘর পাচ্ছে ৯টি দরিদ্র পরিবার


নোয়াখালী প্রতিনিধি
 

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের নোয়াখালী জেলা পুলিশের উদ্যোগে বসতঘর পাচ্ছে জেলার নয়টি হতদরিদ্র পরিবার।

বৃহস্পতিবার(৭ এপ্রিল) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালী জেলা পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ৯ টি থানায় ৯ টি হতদরিদ্র পরিবারকে সুদৃশ্য গৃহ হস্তান্তর করা হবে । মুজিব – শতবর্ষে ‘ বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবেনা ‘ মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের সহায়ক হিসেবে বাংলাদেশ পুলিশ সারাদেশে প্রতিটি থানায় একটি করে হতদরিদ্র পরিবারকে গৃহ নির্মাণ করে দেয়ার প্রকল্প গ্রহন করে ।

এ প্রকল্পের আওতায় প্রত্যেক থানায় একটি হতদরিদ্র পরিবারকে নূন্যতম এক কাঠা জমি ক্রয় করে আনুমানিক ৪১৫ বর্গফুট আয়তনের দুই কক্ষ , রান্নাঘর ও টয়লেট বিশিষ্ট একটি গৃহ নির্মাণ করে দেয়ার কাজ শুরু করে । বর্তমানে প্রকল্পের ঘরগুলি হস্তান্তরের অপেক্ষায় আছে । আগামী ১০ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উদ্বোধনের পর উপকারভোগীদের নিকট ঘরগুলি জমিসহ হস্তান্তর করা হবে।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com