দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
সারা দেশের ন্যায় নেত্রকোনার দুর্গাপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য বিভাগ এর আয়োজনে ও বেসরকারী উন্নয়ন সংস্থা, কারিতাস,ডিএসকে,কম্পেশন,সারা’র সহযোগীতায় বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২২ পালিত হয়।
এ উপলক্ষে সর্বস্তরের অংশগ্রহনে একটি র্যালী শেষে উপজেলা হেলথ হুলরুম মিলনায়তনে ‘‘ সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য ’’ এই প্রতিপাদ্যে আবাসিক মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান’র সভাপতিত্বে ও কারিতাস প্রকল্প কর্মকর্তা ছবি স্প্রং এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, অন্যদের মাঝে বক্তব্য রাখেন,উপজেলা পরিবার পরিকল্পনার স্বাস্থ্য পরিদর্শক সুব্রত চক্রবর্তী, প্রেসক্লাব সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক,ডিএসকের সম্বয়ক রুপন সরকার, নুরুল আলম প্রমুখ।
Leave a Reply