রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ধর্মপাশায় ফসলরক্ষা বাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে ১৮৫ হেক্টর বোরো জমির ধান

ধর্মপাশায় ফসলরক্ষা বাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে ১৮৫ হেক্টর বোরো জমির ধান

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

বোরোপ্রধান সুনামগঞ্জে খুব কম জমির ধান পাকতে শুরু করেছে। কিন্তু হঠাৎ করে ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টির কারণে সৃষ্ট ঢলে অস্বাভাবিক চাপে পড়েছে হাওর রক্ষা বাঁধগুলো। পাহাড়ি ঢলের পানির প্রবল চাপে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের চন্দ্র সোনার থাল হাওরের ডোবাইল ফসলরক্ষা বাঁধটি ভেঙ্গে গিয়ে ডোবাইল হাওরের ১৮৫ হেক্টর বোরো জমির আধাপাকা ধান পানিতে তলিয়ে গেছে। 


মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেলর দিকে এই ফসল ডুবির ঘটনাটি ঘটে।


উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের অধীনে থাকা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের চন্দ্র সোনার থাল হাওরের ডোবাইল ফসলরক্ষা বাঁধটি হচ্ছে পিআইসি ৭৫ নম্বর। ডেবাইল ফসলরক্ষা বাঁধের আওতায় ২০০হেক্টর বোরো জমি রয়েছে। এর মধ্যে ১৫হেক্টর বোরো জমির আধাপাকা ধান ইতিমধ্যে কাটা হয়েছে। সেখানে থাকা বাকী ১৮৫ হেক্টর বোরো জমির আধাপাকা ধান পানিতে তলিয়ে যায়।


কয়েকজন কৃষক অভিযোগ করেন, বাঁধের কাজ যেনতেন ভাবে করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা নিয়মিত বাঁধের কাজের মনিটরিং করেননি। পিআইসির সভাপতি, সদস্য সচিব ও পাউবোর কর্মকর্তাদের গাফিলতির কারণেই এই ফসলডুবির ঘটনা ঘটেছে।


সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোকারম হোসেন জানান, ডুবাইল বাঁধ ভেঙে অনেক কৃষকের ক্ষতি হয়েছে। কিন্তু ডুবাইলের পানি যদি চন্দ্র সোনার থাল হাওরে পৌঁছে যায় তাহলে ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হবেন। তাই বিকল্প বাঁধ নির্মাণের কাজ চলছে। যদিও কাজটি বেশ চ্যালেঞ্জিং, তবু চেষ্টা করা হচ্ছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএওন) মো. মুনতাসির হাসান বলেন, পাহাড়ি ঢলের পানির চাপ বেড়ে যাওয়ায় এই ফসলডুবির ঘটনা ঘটেছে। আর যাতে এমন ঘটনা না ঘটে সে জন্য সবরকম চেষ্টা অব্যাহত রয়েছে।


জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আজ বিভাগীয় কমিশনার সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করছিলেন। এমন সময় ডুবাইল হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে যাওয়ার খবর আসে। এই বাঁধ ভেঙে হাওরের ১৮৫ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিকল্প বাঁধ নির্মাণ করতে পারলে চন্দ্রসোনার থাল হাওর রক্ষা পাবে। ক্ষতির মাত্রাও কমে যাবে। 
তিনি আরও জানান, ইতোপূর্বে পি আই সি গঠন এবং বাঁধের কাজে কোনও অনিয়ম হয়ে থাকলে এর জন্য তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। যারা দোষী সাব্যস্ত হবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com