রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নকলায় বিশ্ব পানি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী

নকলায় বিশ্ব পানি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী


নকলা (শেরপুর) প্রতিনিধিঃ


শেরপুরের নকলায় বিশ্ব পানি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

Groundwater: Making the invisible visible’ প্রতিপাদ্যে ৪ এপ্রিল সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদ সদস্য ছানোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ প্রমুখ উপস্থিত ছিলেন।


বক্তারা মানব কল্যানে ও জীবন ধারণে পানির বিভিন্ন প্রয়োজনীয় দিক নিয়ে আলোচনা করেন। এছাড়া পরিবেশ বিপর্যয়ের হাত হতে বিশ্বকে রক্ষা করতে পানির অপচয় রোধে সকলকে সচেতন হওয়ার আহবান জানান।


সভা শেষে উপজেলা পরিষদ হলরুমের সামনে থেকে এক র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ ভবনের সামনে এসে শেষ হয়।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,গ্রাম পুলিশ বাহিনীর সদস্য বৃন্দ এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com