সোমবার, ১৫ Jun ২০২৬, ১১:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গাইবান্ধায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু

গাইবান্ধায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি


গাইবান্ধা-বালাসীঘাট সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আতিকুর ইসলাম ছোট মিয়া (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 


শুক্রবার (১লা এপ্রিল) সকাল ১০টার দিকে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের হোসেনপুর চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 নিহত আতিকুর ইসলাম ছোট মিয়া উপজেলার  কঞ্চিপাড়া গ্রামের রাকু মিয়ার ছেলে।


প্রত্যক্ষদর্শীরা জানায়, আতিকুর ইসলাম ছোট মিয়া স্থানীয় দোকান থেকে সদাই কিনে বাইসাইকেল চালিয়ে হোসেনপুর থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। এসময় একটি  ট্রাক পিছন দিক থেকে এসে সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে শিশুটি ট্রাকের নিচে পড়ে যায়। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে।


ফুলছড়ি থানার উপ-পরিদর্শক মমিনুল হক বলেন, শিশুটির লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্ঘটনার পর ট্রাকটিকে জব্দ করে ট্রাকচালককে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com