রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কোম্পানীগঞ্জে মিছিলের পরিকল্পনা করায় জামায়াত নেতা গ্রেফতার

কোম্পানীগঞ্জে মিছিলের পরিকল্পনা করায় জামায়াত নেতা গ্রেফতার


 নোয়াখালী প্রতিনিধি


 নোয়াখালীর কোম্পানীগঞ্জে মিছিলের পরিকল্পনা করায় এক জামায়াতের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।  

গ্রেফতারকৃত মাওলানা মো.শাহাজান (৫০) উপজেলার চর হাজারী ইউনিয়নের ৬নং ওয়ার্ড জামায়াত আমীর এবং একই ওয়ার্ডের মৃত সেকান্দর আহম্মদের ছেলে।

শুক্রবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে সোপর্দ করা হয়।   এর আগে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চর হাজারী ইউনিয়নের তাঁর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোশারেফ হোসাইন বলেন, মিছিলের পরিকল্পনা করায় জামায়াত নেতা শাহাজানকে গ্রেফতার করলেও গত ২৯ মার্চ দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। আমরা কেউ এ ধরনের ঘটনার সাথে জড়িত নেই।  

 কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন মিছিলের পরিকল্পনা করায় জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়েছে।  গ্রেফতারকৃত আসামিকে ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।  

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামির নেতৃত্বে লোকজন জড়ো হয়েছিল এবং মিছিল করেছে।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com