বাগেরহাটের মোংলায় জাতীয় মৎসজীবী সমিতির সদস্যবৃন্দ বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগে যোগদান করেছেন।
বৃহস্পতিবার (৩১ মার্চ) বাদ আছর বুড়িরডাঙ্গা ইউনিয়নের বালুরমাঠ এলাকায় এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোংলা উপজেলা মৎসজীবীলীগের সহ-সভাপতি মোঃ মোশারেফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা মৎসজীবীলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ সবুর।
বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন, বুড়িরডাঙ্গা ইউপি ৮নং ওয়ার্ড সদস্য সৌমেন বিশ্বাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোংলা জেলে সমিতির সভাপতি বিদ্যু মন্ডল, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন,অরবিন্দু রায়, প্রীয়শী রায় প্রমুখ।
Leave a Reply