হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি
(বিসিএসআইআর), চট্টগ্রাম গবেষণাগার এর ‘বিজ্ঞান ও শিল্প- প্রযুক্তি মেলা ২০২২’ বিসিএসআইআর প্রাঙ্গনে তিনদিন ব্যাপি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল বাকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএসআইআর, চট্টগ্রাম গবেষণাগার এর পরিচালক ড. মোহাম্মদ মোস্তফা।
মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে মুজিব শতবর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান স্বাধীনতা দিবসের শুভেচছা জানান। তিনি বলেন, জ্ঞান-গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তিতে যে দেশ যত বেশি সমৃদ্ধ সে দেশ তত বেশি উন্নত। ৪র্থ শিল্প বিল্পবের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশে আধুনিক প্রযুক্তিনির্ভর শিল্পায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পাশাপাশি এ শিল্প পরিচালনায় বিদেশীদের উপর নির্ভরশীলতা কমাতে দেশের তরুণ সমাজকে আধুনিক বিজ্ঞানমনষ্ক দক্ষ জনশক্তিতে পরিণত করা অত্যন্ত জরুরী। বিসিএসআইআর আয়োজিত এ মেলার মাধ্যমে দেশের তরুণ সমাজকে আধুনিক প্রযুক্তি ও শিল্প সম্পর্কে আগ্রহী করে তোলার পাশাপাশি দেশের শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মর্মে মাননীয় উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। মাননীয় উপাচার্য মেলার সার্বিক সাফল্য কামনা করে এর উদ্বোধন ঘোষণা করেন। সভায় মাননীয় উপাচার্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। মাননীয় উপাচার্য অতিথিদের সাথে নিয়ে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবিত বিভিন্ন সামগ্রী ঘুরে দেখেন এবং কুশল বিনিময় করেন।
বিসিএসআইআর চট্টগ্রাম গবেষণাগারের সাইন্টিফিক অফিসার জনাব মোঃ আল জাহিদ ও জনাব আমেনা কিবরিয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. সাইফুল ইসলাম।
Leave a Reply