রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চবিতে ‘মিজানুছ ছালাম জামে মসজিদের’ শুভ উদ্বোধন

চবিতে ‘মিজানুছ ছালাম জামে মসজিদের’ শুভ উদ্বোধন


হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি


পিএইচপি ফ্যামিলি ও সুফি মিজান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব সুফি মিজানুর রহমানের আর্থিক ও কারিগরী সহায়তায় আধুনিক স্থাপত্য শৈলীতে চবি বিজ্ঞান অনুষদ মিজানুছ ছালাম জামে (পুনঃনির্মিত) মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠান।


বৃহস্পতিবার (৩১ মার্চ) উদ্বোধনি  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মসজিদের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, পিএইচপি ফ্যামিলি ও সুফি মিজান ফাউন্ডেশনের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান, চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি জনাব মোঃ শহীদুল হক এবং পিএইচপি ফ্যামিলির পরিচালক জনাব মোহাম্মদ আলী হোসাইন।

অনুষ্ঠানে চবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, প্রভোস্টবৃন্দ, বিভিন্ন বিভাগের সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া ও সহকারী প্রক্টরবৃন্দ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, পিএইচপি ফ্যামিলির সদস্যবৃন্দ এবং সুধিবৃন্দ উপস্থিত ছিলেন। 


মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে চবি বিজ্ঞান অনুষদ সংলগ্ন আধুনিক স্থাপত্য শৈলীর সমাহারে যে দৃষ্টিনন্দন মসজিদ পুনঃ নির্মাণ করে দিয়েছে বিশিষ্ট দানবীর জনদরদী ও সমাজসেবক সুফি মিজানুর রহমানকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, এ স্থাপত্য শৈলী বিশ্ববিদ্যালয়ের নান্দনিকতায় যুক্ত করেছে নতুন পালক। প্রসঙ্গক্রমে মাননীয় উপাচার্য বলেন, দেশ-জাতি ও মানুষের জন্য কল্যাণকর কিছু করতে পারা অত্যন্ত আনন্দের ও গৌরবের। এ ধরণের জনহিতকর কাজের মধ্যে দিয়ে মহাপুরুষেরা যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে স্থান করে নেন।

মাননীয় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহবান জানান। মাননীয় উপাচার্য বলেন, আলহাজ্ব সুফি মিজানুর রহমানের এ মহানুভবতা সমাজের সকলের জন্য অনুকরনীয় হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com