মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নওগাঁর মহাদেবপুরে বিএনপির প্রতিকী অনশন পালিত

নওগাঁর মহাদেবপুরে বিএনপির প্রতিকী অনশন পালিত


মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার উদ্দ্যোগে চাল,ডাল,তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির প্রতিবাদে বৃহস্পতিবার ৩১ মার্চ দুপুরে স্হানীয় বাসস্ট্যান্ডে প্রতিকী অনশন কর্মসূচি পালিত হয়।


এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি ও নওগাঁ জেলা শাখার সদস্য আলহাজ্ব রবিউল আলম বুলেট সভাপতিত্ব করেন। 
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, এসএম হান্নান, খাজুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান বিশ্বাস বাদল, চেরাগপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামাল সবুজ প্রমুখ।


কর্মসূচির সঞ্চালনা করেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর উপজেলা শাখার আহবায়ক কমিটির ১ নং সদস্য কাজী সামছুজ্জোহা মিলন। 


আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর উপজেলা শাখার যুগ্ন আহবায়ক আব্দুস সোবহান,  সদস্য চঞ্চল রহমান,খাইরুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মহাদেবপুর উপজেলা শাখার যুগ্ন আহবায়ক গোলাম কিবরিয়া ও ১ নং সদস্য আতিকুর রহমান আতিক প্রমুখ।


এসময় উপস্হিত ছিলেন মহাদেবপুর উপজেলা বিএনপির সহ সভাপতি মহির উদ্দিন, প্রচার সম্পাদক আমিন ইসলাম, দপ্তর সম্পাদক ফেরদৌস হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক রওশন জাহান,উপজেলা  যুবদলের যুগ্ন আহবায়ক গোলাম ইয়াজদানী সাম্মী প্রমুখ।


এসময় উপজেলা বিএনপি, যুবদল,ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্হিত ছিলেন। 
দুই ঘন্টা ব্যাপি অনশন শেষে উপস্হিত নেতা কর্মীরা একে অপরকে  শরবত খাওয়ান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com