মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাস্তার পাশে ময়লার স্তুপ,দুর্গন্ধ ছড়াচ্ছে

রাস্তার পাশে ময়লার স্তুপ,দুর্গন্ধ ছড়াচ্ছে


দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে  পৌরসভার ৫নং ওয়ার্ডের এমকেসিএম স্কুল মোড়ের রাস্তার পাশ ঘেঁষে আছে ময়লা-আবর্জনার স্তূপ।

সেখান থেকে প্রতিনিয়ত দুর্গন্ধ ছড়াচ্ছে। সেখানে দীর্ঘদিন থেকে ময়লা-আবর্জনা ফেলে আসছে।  পথচারীদের নাকে হাত দিয়ে বা কাপড় নাকে চেপেই চলাফেরা চলছে। উৎকট দুর্গন্ধ সহ্য করেই ওই রাস্তা দিয়ে চলাফেরা করতে হচ্ছে।

বিশেষ করে ময়লার স্তুপের পাশেই এমকেসিএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়। স্কুলে শিক্ষার্থীদের যাওয়া আসার পথে পরে এই ময়লার স্তুপ শিক্ষার্থীদের দুর্গন্ধ সহ্য করেই স্কুলের যেতে হচ্ছে। সেসাথে পাশেই  মসজিদে নামাযে যাওয়ার সময়ে লোকজন নাকে হাত দিয়ে চলাফেরা করছে কারও পক্ষে নিঃশ্বাস নিয়ে এই রাস্তা দিয়ে যাওয়া সম্ভব নয়। এটি যেনো প্রতিদিনের চিত্র।

এতে করে সেখানে যেমন মশা, মাছির উপদ্রব বাড়ছে, তেমনি দূষিত হচ্ছে পরিবেশ। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলে আসলেও পৌর কতৃপক্ষ কোনও পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেয়নি। সরেজমিনে গিয়ে দেখা যায়, পথচারীদের চলাফেরায় ও শিক্ষার্থীদের চলাফেরায়  গুরুত্বপূর্ণ এই রাস্তা ঘেঁষে দিনের পর দিন ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। দিন যত যাচ্ছে রাস্তার পাশে ময়লা-আবর্জনার স্তূপ ততই বাড়ছে।

অন্যদিকে,বাসাবাড়ির ময়লা-আবর্জনাও সেখানে ফেলা হচ্ছে। ওইসব ময়লা-আবর্জনার অধিকাংশই পচনশীল পদার্থ। ফলে অল্প সময়ের মধ্যেই এগুলো পঁচে গিয়ে দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে। উৎকট গন্ধের কারণে ওই রাস্তার পথচারীদের চলাচলে ভোগান্তি পোহাতে হয়। নাকে হাত দিয়ে বা নাক কাপড় চেপে ধরে চলাচল করতে হচ্ছে।

এতে ঝুঁকির মধ্যে পড়ছে ওই এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য। স্কুলের পাশে ওই রাস্তা ঘেঁষে ময়লা-আবর্জনার স্তুপ সরাতে সংশ্লিষ্ঠকর্তৃপক্ষের পদক্ষেপ গ্রহন করা প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com