মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পারফেক্ট পাবলিক স্কুলের ব্যতিক্রমী উদ্দীপনা মূলক শিক্ষাসফর

পারফেক্ট পাবলিক স্কুলের ব্যতিক্রমী উদ্দীপনা মূলক শিক্ষাসফর


নকলা,(শেরপুর) প্রতিনিধিঃ-

বাড়ি কিংবা লোকালয় থেকে দূরে প্রাকৃতিক পরিবেশে একসঙ্গে ঘোরাঘুরি, খাওয়া-দাওয়া এমন আয়োজন কারও কারও কাছে চড়ূইভাতি আবার কারও কাছে বনভোজন বা শিক্ষাসফর নামে পরিচিত।

বলছি শেরপুরের নকলা শহরের প্রাণ কেন্দ্র মধ্য বাজারে অবস্থিত পারফেক্ট পাবলিক স্কুলের উদ্দীপনামূলক এক শিক্ষাসফরের কথা।

গত ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত কুচকাওয়াজে মাধ্যমিক পর্যায়ে প্রথম এবং প্রাথমিক পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে স্কাউট টিমের সদস্যদের দেশপ্রেম বুকে ধারণ করে মুক্তিযোদ্ধের চেতনায় উজ্জীবিত হওয়ার লক্ষ্যে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর দিকে পারফেক্ট পাবলিক স্কুলের পরিচালক মনিরুজ্জামানের নেতৃত্বে উক্ত কর্মসূচিতে  সহকারী প্রধান শিক্ষক মোঃ খসরু,সেকেন্ডারি সেকশন ইনচার্জ হাফিজুর রহমান, স্কাউট প্রশিক্ষক আতিকুর রহমানসহ অন্যান্য শিক্ষক, নকলা প্রেস ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন এবং বিভিন্ন শ্রেণীতে অধ্যয়নরত স্কাউট সদস্যগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, একটু হিমেল হাওয়া, প্রকৃতির নির্মল সান্নিধ্যে এ আয়োজন অনেকটা শান্তির পরশ বয়ে যায় উৎফুল্ল শিক্ষার্থীদের মাঝে। তাদের বাঁধভাঙা আনন্দ–উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।চমৎকার আবহাওয়ায় দারুণভাবে জমে উঠেছিল এ উদ্দীপনা মূলক শিক্ষাসফর। মাওয়া ঘাটে নৌকা ভ্রমণ, খেলাধুলাসহ নানা আনন্দ উপভোগ করে সবার স্বতঃস্ফূর্ত ও আন্তরিক সহযোগিতায় আবেগ, অনুভূতি ও উচ্ছ্বাসের মধ্য প্রতিটি শিক্ষার্থী যেনো প্রাণ ফিরে পায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com