মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
স্ত্রী হত্যার অভিযোগে এসআই’র গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন

স্ত্রী হত্যার অভিযোগে এসআই’র গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন

 

নোয়াখালী প্রতিনিধি


চট্টগ্রামের হালিশহরের শান্তিবাগ এলাকায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জাবেদ কর্তৃক তাঁর স্ত্রী ফাতেম আক্তার কলি হত্যার ঘটনায় গ্রেপ্তার ও বিচারের দাবীতে নোয়াখালীতে মানববন্ধন এবং বিক্ষোভ হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে নিহতের স্বজন, এলাকাবাসী, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন নোয়াখালী শাখাসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। প্রায় ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধন ও বিক্ষোভে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সাধারণ লোকজন অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে কলি হত্যার বিচার দাবিতে নানা স্লোগান দেন। হত্যার এক সপ্তাহ পার হলেও অভিযুক্ত পুলিশের উপ-পরিদশক জাবেদ গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নিহতের পরিবার ও স্বজনরা। এ সময় তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জাবেদকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

একই দাবিতে গত ২৭ মার্চ কলির লাশ নিয়ে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছিল পরিবার-স্বজনরা। স্বজনদের অভিযোগ গত ২৫ মার্চ বিকেলের কোন একসময় ফাতেমা আক্তার কলিকে মারধর করে হত্যার পর চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে গিয়ে সে আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যদের মোবাইলে জানায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com