বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাভারে পাউবো’র উচ্ছেদ অভিযান, বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

সাভারে পাউবো’র উচ্ছেদ অভিযান, বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, সাভার :

ঢাকার সাভারে দুটি মৌজায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রেকর্ডকৃত প্রায় ৯ একর সম্পত্তি দীর্ঘদিন ধরে জোর পূর্বক জবর দখল করে জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান চালানোর ঘোষনা দেয়া হয়েছে। সম্প্রতি এসব জমি উদ্ধারের বিষয়ে এলাকায় মাইকিং করা হয়েছে। মঙ্গলবার রাতে উচ্ছেদ অভিযান বন্দের দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্থানীয়রা।

তবে ইতিমধ্যে জবর দখলকৃত জমি উদ্ধারের জন্য ম্যাজিস্ট্রেটও নিয়োগ করা হয়েছে। বুধবার উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে পাউবো’র জমি অবৈধ দখল মুক্ত করা হবে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আমাদের কোন প্রকার নোটিশ না দিয়ে পানি উন্নয়ন বোর্ড উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য এলাকায় মাইকিং করেছে। বহু আগে এই জমি পানি উন্নয়ন বোর্ড মাটি কাটার জন্য রিকুইজিশন করলেও কোন জমির মালিককে তারা টাকা প্রদান করেনি। এঘটনায় উচ্চ আদালতে দুইটি মামলা চলমান রয়েছে। এরপরও পানি উন্নয়ন বোর্ড জেলা প্রশাসনকে ভুল বুঝিয়ে একটি মিথ্যা আদেশের মাধ্যমে আমাদের দুইশ পরিবারকে উচ্ছেদের ঘোষনা দিয়েছে।

বাহাদুর ইসলাম ইমতিয়াজ নামে এক ব্যক্তি বলেন, আমাদের জীবন থাকতে এখানে উচ্ছেদ অভিযান চালাতে দিবোনা। আপনারা সবাই রাজি আছেন। এসময় তার সাথে সায় দিয়ে কয়েকজন ভুক্তভোগী দখলে বাঁধা দেয়ার জন্য স্লোগান দেন। অন্যদিকে উচ্ছেদ ঠেকাতে কিছু কিছু বাড়ির দেয়ালে আদালতে রীট পিটিশন দায়ের করে স্থিতিঅবস্থার নোটিশ ষাটিয়ে দেয়া হয়েছে।

এবিষয়ে জাহিদ হোসেন নামে অপর ভুক্তভোগী বলেন, যাদের টাকা আছে তারা আদালতে রীট পিটিশন দায়ের করে উচ্ছেদ ঠেকানোর পরিকল্পনা করেছেন। আদালতের আদেশে যদি তাদেরকে উচ্ছেদ না করা হয় তাহলে মামলা থাকা সত্বেও আমাদেরকে কেন উচ্ছেদ করা হবে। এবিষয়ে আমরা প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্ষন পূর্বক ভিটে মাটি রক্ষায় তার হস্তক্ষেপ কামনা করছি।

খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর অনুকুলে ঢাকা জেলার সাভার উপজেলাধীন ছোট বলিমেহের মৌজায় ৭২, ৭৩, ৭৪, ৭৫, ৭৬, ৭৭, ও ৭৮ মোট সাতটি দাগে ৩১/৫৬-৫৭ এল.এ কেসমূলে অধিগ্রহনকৃত ৫.৮৮ একর জমি এবং সাভার মৌজায় ৭৪৭, ৭৪৮,৭৪৯, ৭৫৭ ও ৭৫৯ মোট পাঁচটি দাগে ৩১/৫৬-৫৭ এল.এ কেসমূলে অধিগ্রহনকৃত ২.৭২ একর জমি থেকে অবৈধ দখলদারগণকে উচ্ছেদের লক্ষ্যে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় ঢাকা থেকে একটি আদেশ হয়েছে। ওই আদেশে উচ্ছেদকালীন সময় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ ম্যাজিস্টেরিয়াল দায়িত্ব পালনের জন্য সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদুর রহমানকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ নুরুল আমিন বলেন, দীর্ঘদিন ধরে সাভার উপজেলার ছোট বলিমেহের মৌজায় পানি উন্নয়ন বোর্ড এর রেকর্ডকৃত ৫.৮৮ একর এবং সাভার মৌজায় ২.৭২ একর জমি একটি চক্র জোর পূর্বক জবর দখল করেছে। এসব জমির সি.এস, এস.এ, আর.এস এবং সর্বশেষ বিআরএস রেকর্ডও আমাদের নামে। সাভার সরকারী কলেজ সংলগ্ন অবৈধ দখলকৃত এসব জমি উদ্ধারে ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে আদেশ দেয়া হয়েছে। যার প্রেক্ষিতে আমরা এলাকায় মাইকিংও করেছি। শীঘ্রই এসব জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করবে উপজেলা প্রশাসন।

উচ্ছেদের বিষয়ে জানতে চাইলে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা পানি উন্নয়ন বোর্ডের রেকর্ডকৃত জমি উদ্ধারের জন্য আগামী ৩০ মার্চ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। ইতিমধ্যে দখলদারকে স্বেচ্ছায় চলে যাওয়ার জন্য ওই এলাকায় মাইকিং করা হচ্ছে। এবিষয়ে পৌরসভা আমাদেরকে বোলড্রোজার এবং লোকবল দিয়ে সহযোগীতা করবে। এছাড়া পুলিশ প্রশাসনকেও বিষয়টি অবহিত করা হয়েছে। নির্বিঘ্নে এবং কোন রকম ক্ষয়-ক্ষতি যাতে না হয় সেদিকে লক্ষ রেখেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। এবিষয়ে আপনারদেরও সহযোগীতা কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com