রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা

কুবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা

 
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২৬ মার্চ) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪০১ নম্বর রুমে এ সভা অনুষ্ঠিত হয়।


মোঃ জনি আলমের সঞ্চালনায় ও শিক্ষক সমিতির সভাপতি ড.দুলাল চন্দ্র নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এ. এফ. এম. আবদুল মঈন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির ও  ট্রেজারার ড.মো: আসাদুজ্জামান।


ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ৬ দফা বাঙ্গালীর বাঁচার দাবি দিয়ে বাংলার মাঠে-ঘাটে, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বঙ্গবন্ধু এই মুক্তির সনদ ছড়িয়ে দিয়েছেন। 


তিনি আরও বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, অন্য কেউ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তা বলার কোন সুযোগ নেই। বাঙালীরা শুধু বঙ্গবন্ধুর মুখ থেকেই স্বাধীনতার ঘোষণা শুনেছিলেন। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাঙ্গালীরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো। আর এ ফলশ্রুতিতে আমরা স্বাধীন বাংলাদেশ লাভ করি।


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড.এ. এফ. এম. আবদুল মঈন বলেন, সারা বিশ্বের মাঝে আজকে আমরা একটি সমৃদ্ধশালী ও প্রগতিশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি। আমাদের যে বেদনার ইতিহাস ও ত্যাগের ইতিহাস আছে তা সকলকে জানতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ কে ধারণ করে সবাই কে একসাথে দেশের জন্য কাজ করতে হবে। 


সভায় আরও বক্তব্য প্রদান করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিলেন।


এর আগে স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আব্দুল মঈনের নেতেৃত্বে বঙ্গবন্ধু ভাষ্কর্যের পাদদেশ থেকে র‍্যালি শুরু হয়। যা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে উপাচার্যের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে  বিশ্ববিদ্যালয় পরিবাররের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়৷  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com