শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুর পৌরসভার উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

গৌরীপুর পৌরসভার উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা


গৌরীপুর(ময়মনসিংহ)প্রতিনিধি


ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার (২৭ মার্চ) সকাল ১১ টায় পৌর পরিষদ প্রাঙ্গণে পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


পৌরসভার প্যানেল মেয়র মোঃ নাজিম উদ্দিন ও কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহম্মেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম.নূরুল ইসলাম, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান খান পাঠান প্রমুখ।


এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য এইচ এম খায়রুল বাসার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহিম, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিথুন, পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ, পৌর পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


পরে ২৭৯ জন মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com