রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নকল কাগজে ঋণ গ্রহণ করায় এক ব্যক্তির ৬ বছরের কারাদন্ড

নকল কাগজে ঋণ গ্রহণ করায় এক ব্যক্তির ৬ বছরের কারাদন্ড

নোয়াখালী প্রতিনিধি


 নকল কাগজে ঋণ গ্রহণ করায় এক ব্যবসায়ীকে পৃথক দুটি ধারায় ৬ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দুটি ধারায় চল্লিশ হাজার টাকা অর্থ দন্ড করে আদালত।  

দন্ডপ্রাপ্ত আসামির নাম মো.হানিফ সে ফেনী জেলার সদর উপজেলায় পাঁচগাছিয়া ইউনিয়নের বাথানিয়া গ্রামের সুজামিয়ার ছেলে।

 রোববার (২৭ মার্চ) দুপুরে নোয়াখালী স্পেশাল জজ আদালতের বিচারক এএনএম মোর্শেদ খান এ দন্ডাদেশ দেয়।

দুদকের পিপি অ্যাডভোকেট আবুল কাশেম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরও বলেন,  আসামি মো.হানিফ নিজেকে ফেনী জেলার ফেনী উপজেলা দিন পাঁচগাছিয়া ইউনিয়নের বাথানিয়া গ্রামের বাথানিয়া ডেইরি ফার্মের মালিক ও স্বত্বাধিকারী দাবি করে জাল,ভুয়া কাগজপত্র সৃজন করে। উক্ত কাগজপত্র কে খাঁটি হিসেবে ব্যবহার করে সোনালী ব্যাংক ফেনীতে দাখিল করে ৪ লক্ষ টাকা এসএমই ঋণ মঞ্জুর করে। এরপর আসামি ঋণের ৩ লক্ষ ৬০ হাজার টাকা হস্তান্তর পূর্বক উঠিয়ে আত্মসাৎ করে। কিন্তু দুদকের তদন্তে বাস্তবে বাথানিয়া ডেইরি ফার্মের কোন অস্তিত্ব পাওয়া যায়নি। ইহা একটি ভুয়া ব্যবসা প্রতিষ্ঠান ছিল। মামলাটি তদন্ত করে দুদকের তৎকালীন উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদ। বিচারক উপস্থিত আসামিকে দন্ডাদেশ দিয়ে নোয়াখালী জেলা কারাগারে প্রেরণ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com