শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হাটহাজারীতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি

হাটহাজারীতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি


হাটহাজারী ( চট্রগ্রাম) প্রতিনিধি


হাটহাজারীতে অস্ত্রের মুখে জিম্মি করে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। 


শুক্রবার দিবাগত রাতে চট্রগ্রামের হাটহাজারী উপজেলার হাটহাজারী  পৌরসভার উত্তর মিরেরখীল ৮নং এলাকার ইট ব্যবসায়ী আনোয়ার কোম্পানীর বাড়ি রশিদ ভিলাতে এ ঘটনা ঘটে।ডাকাতদল ৪৫ভরি স্বর্ণালংকার,ডাইমন্ড,৩টি মোটরসাইকেল সহ নগদ ২৫ লক্ষ টাকা লুট করে নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানান।


পরিবার ও থানা সূত্রে  জানা যায়,  দিবাগত রাত ৩টার দিকে ১২ জনের একটি  ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ঘরের ভিতর ডুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ও ধারালো চাপাতি ধরে মেরে ফেলার হুমকি দেই। এক পর্যায়ে আনোয়ার কোম্পানীর ছেলে ও ছেলের বউদের হাত পা বেঁধে ফেলে। পরে তাদের ব্যবহাহারের ৩টি মোটর মোটরসাইকেল, ঘরে রক্ষিত ৪৫ ভরি স্বর্ণ,২.৭০ সেন্ট ডাইমন্ড,নগদ ২৫ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। এমনকি ঘরের সিসি ফুটেজের কম্পিউটারের ডিভাইস সহ খুলে নিয়ে যায় ডাকাত দল। তবে একটি মোটরসাইকেল পার্শ্ববর্তী রাউজান উপজেলার উত্তর সত্তার জমিনের মধ্যে ফেলে চলে যায় বলে পরিবার সূত্রে জানায়।


এদিকে খবর পেয়ে ভোর  সাড়ে ৫টার দিকে হাটহাজারী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহাদাত হোসেন ও হাটহাজারী মডেল থানার ওসি রফিকুল ইসলাম,র‍্যাব-৭ একটি দল এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। বিভিন্ন সুত্র ধরে এ ডাকাত দলদের সনাক্ত করতে পুলিশ কাজ করে যাচ্ছে বলে সাংবাদিকদের জানায় পুলিশ। 


রশিদা ভিলার  মালিক আনোয়ার কোম্পানী বলেন, হয়তো আমাদের পরিচিত কেউ একজন আমাদের অজানা মতে বাসায় ঢুকে বসে ছিলো,গভীর রাতে বাসায় যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন ঐ ব্যক্তি দরজা খুলে ডাকাত দলকে বাসায় প্রবেশ করায়। এক পর্যায়ে আমার পরিবারকে অস্ত্র দিয়ে জিম্মি করে ডাকাতির ঘটনা সংগঠিত করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেও বলে জানান তিনি।


হাটহাজারী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, দিবাগত রাতে পৌরসভার মিরেরখীল ডাকাতির ঘটনা ঘটেছে।সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।রহস্য উদঘাটন করতে পুলিশ মাঠে নেমেছে।মামলার প্রস্তুতি চলছে। দ্রুত শনাক্ত করে ডাকাত দলকে আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com