রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ’ বর্তমান সরকার একটি সিন্ডিকেটের সরকার

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ’ বর্তমান সরকার একটি সিন্ডিকেটের সরকার

সোহেল রানা,সাভার (ঢাকা):

‘দাম কমাও, মানুষ বাঁচাও’ এই শ্লোগানে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে ঢাকার আশুলিয়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা এসময় তিন দফা দাবী উত্থাপন করেন।

শুক্রবার(২৫ মার্চ) বিকেল পৌণে ৪টায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক সংলগ্ন বাইপাইল এলাকায় বাংলাদেশ ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তরের ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ গণঅধিকার পরিষদ ঢাকা জেলা উত্তরের সমন্বয়ক আসাদুল ইসলাম মুকুলের নেতৃত্বে প্রথমে বাইপাইল বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নবীনগর-চন্দ্রা মহাসড়ক হয়ে আশুলিয়া থানা এলাকায় বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে বক্তারা তিন দফা দাবী পেশ করেন।

দাবীগুলো হলো-চাল, ডাল, তেল ও পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে। পানি ও গ্যাসের প্রস্তাবিত বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে এবং বাজার নিয়ন্ত্রণে অসাধু সিন্ডিকেট ও মধ্যসত্বভোগীদের দৌরাত্ম বন্ধ করতে হবে।

সমাবেশ থেকে ঢাকা জেলা উত্তরের সমন্বয়ক আসাদুল ইসলাম মুকুল বলেন, বর্তমান সময়ে যারা রাতের অন্ধকারে ভোট চুরি করে ক্ষমতায় আছে তাদের বেহায়াপনার নির্লজ্জ পোনা এতটাই বেড়ে গেছে যে তারা কোনো কিছুতেই তোয়াক্কা করে না।

তিনি বলেন, বর্তমান সরকারের প্রত্যেকটা মন্ত্রী একেকটা সিন্ডিকেটের অংশ। যারা কথায় কথায় জনগণের প্রতিনিধি বলে নিজেদের দাবী করেন কিন্তূ তারা কখনোই জনগণের প্রতিনিধি নয়।

মুলুল বলেন,বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ টাকা কেজি চাউলের কথা বলে ক্ষমতায় আসলেও আজকে চাউলের কেজি ৭০ টাকা, ৬০ টাকা কেজি সয়াবিন তেলের দাম এখন ১৬৫ টাকা।

ঠিক একই ভাবে প্রত্যেকটি দ্রব্যমূল্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। কারণ বর্তমান সরকার একটি সিন্ডিকেটের সরকার। তারা সিন্ডিকেটের মাধ্যমে প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়েছে। এখন নতুন করে তারা গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর পায়তারা করছে।

সাবেক এই ছাত্রনেতা বলেন, আমরা সমাবেশ থেকে বলতে চাই এই সরকার একটি স্বৈরাচার সরকার । তারা কখনও জনমানুষের সরকার নয়। তাই অনতিবিলম্বে এই সরকারের প্রতিনিধিদের পদত্যাগ দাবি করছি এবং রমজানে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে আহ্বান জানাচ্ছি।

সমাবেশে যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাদিম হাসান, শ্রমিক অধিকার পরিষদের যুগ্ম-সম্পাদক সফিক আহম্মেদ, সহ-সভাপতি আরিফুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক অনিক আহম্মেদ, আইনজীবী অধিকার পরিষদের সহ-সমন্বয়ক এ্যাডভোকেট শেখ সৌকত, যুব অধিকার পরিষদ আশুলিয়া থানা কমিটির আহব্বায়ক ওমর ফারুক, ধামরাই থানা আহব্বায়ক গাজী রুবেল রানা, সাভার থানা সদস্য সচিব মাহিন হাওলাদার এবং জেলা ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের আহব্বায়ক, সভাপতি, সাধারণ সম্পাদকগণসহ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com