রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা আকমল হোসেন

রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা আকমল হোসেন


বোয়ালমারি (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারি উপজেলার জালিয়াডাঙ্গা নিবাসি মরহুম সলেমান মোল্লার মেঝো ছেলে বীর মুক্তিযোদ্ধা  আকমল হোসেন( বি,কম)(৭৮) দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত থেকে ২৪/০৩/২০২২ ইং সন্ধ্যায় মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী,তিন ছেলে ও একমেয়ে রেখে যান।তিনি দীর্ঘদিন যাবৎ পৌরসদরের কামারগ্রামে বসবাস করতেন। তিনি ছাত্রজীবনে ফরিদপুর রুকসু নির্বাচনে কার্যকরী সদস্য নির্বাচিত হন।১৯৭১ সালে  রণাঙ্গনে তিনি ছিলেন সাহসী যোদ্ধা ও শাহ মুহম্মদ আবু জাফরের ঘনিষ্ঠ সহোচর।

স্বাধীনতাত্তোর গুনবহা ইউনিয়ন আওয়ামিলীগের সাধারন সম্পাদক, চেয়ারম্যান পদমর্যাদায় ইউনিয়ন কনভেনার, বি.আর.ডি বি বোয়ালমারির প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান। তিনি সর্বশেষ  মুক্তিযোদ্ধা চুড়ান্ত বাছাইয়ে তালিকাভুক্ত। অচিরেই গেজেট প্রকাশিত হবে।

এ ব্যাপারে উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদ বলেন, তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা, তারমতো একজন যোদ্ধার স্বীকৃতি পেতে আমৃত্যু সংগ্রাম করতে হল। সর্বশেষ তালিকায় তিনি অন্তর্ভুক্ত হলেও গেজেট প্রকাশিত না হওয়ায় গার্ড অফ অনার প্রদান করা সম্ভব হয়নি। শুক্রবার(২৫/০৩/২০২২ইং)  ছোলনা মাদ্রাসা প্রাঙ্গনে জানাযা শেষে দাফন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com