কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির ৪র্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
( বৃহস্পতিবার) রাত ১০ টায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী আল নাঈমকে সভাপতি ও আইন বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী মো. তরিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সহ-সভাপতি ( প্রশাসন) মো. হাবিবুর রহমান, (বাংলা বিতর্ক) জান্নাতুল ফেরদৌস, (ইংরেজি বিতর্ক) কাউসার আহমেদ বাঁধন।
কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক (প্রশাসন) মো. রাসেল মিঞা, বাংলা বিতর্কে আহামদ উল্লাহ রাফি, ইংরেজি বিতর্কে আব্দুর রহমান।
প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবরিনা আলম, আন্তর্জাতিক সম্পাদক শারমিন আক্তার কেয়া। অনুষ্ঠান সম্পাদক সাদিয়া আফরিন, অর্থ সম্পাদক মো. মূসা ভূঁইয়া।
দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, প্রশিক্ষণ ও সমন্বয় সম্পাদক ফাতেমা তুজ জোহুরা মীম। তথ্য প্রযুক্তি সম্পাদক মুহসিন জামিল।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে আছেন, সামিউল জিসান, মো. বায়েজিদুল ইসলাম, অজয় চন্দ্র বর্মণ, লাবিবা ইসলাম।
আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।
Leave a Reply