রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পাইকগাছায় শহররক্ষা বাঁধ নির্মান কাজের শুভ উদ্বোধন

পাইকগাছায় শহররক্ষা বাঁধ নির্মান কাজের শুভ উদ্বোধন

পাইকগাছা প্রতিনিধি 

পাইকগাছায় বহুল কাঙ্ক্ষিত পৌর সদরের শহররক্ষা বাঁধ নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৩মার্চ’২২) দুপুরে পাইকগাছা উপজেলাধীন পৌরসদরের শিবসা ব্রীজ সংলগ্ন স্হান থেকে এ শহররক্ষা বাঁধ নির্মান কাজের শুভ উদ্বোধন করেন খুলনা-৬আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃআক্তারুজ্জামান বাবু।

বাঁধ নির্মান কাজের  উদ্বোধনের পূর্বে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেন,বর্তমান সরকার জনবান্ধব সরকার। দেশের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সুখী সমৃদ্ধিশালী, ক্ষুধা ও দারিদ্র মুক্ত সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। তিনি পাকিস্তানের কারাগার থেকে দেশে ফিরেই ১৯৭২ সালের ২২ ফেব্রুয়ারী পাইকগাছার আলমতলায় ওয়াপদা বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করার মাধ্যমে উন্নয়নের শুভসূচনা এবং উপকূলীয় এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছিলেন।

এমপি বাবু আরো বলেন,নির্বাচনী এলাকা ঝুঁকি ও দূর্যোগপূর্ণ হওয়ায় এলাকার মানুষ যাতে শান্তিতে উন্নত জীবন-যাপন করতে পারে এ জন্য এ অঞ্চলের বেড়িবাঁধ টেকসই করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ১৬শ কোটি টাকার মেগা প্রকল্প পাশ হয়েছে। ফলে অচিরেই এলাকার মৃত সকল নদ-নদী খনন ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ মেরামত করা সম্ভব হবে। প্রকল্পের কাজ বাস্তবায়ন হলে এলাকার মানুষের জীবনমান যেমন উন্নয়ন হবে তেমনি কৃষি ও অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা ভাইস-চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,প্যানেল মেয়র মাহবুবুর রহমান রঞ্জু,কাউন্সিলর আসমা আহম্মেদ,আব্দুল গফফার মোড়ল,তৈয়েব্যুর রহমান,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৃপ্তি রঞ্জন সেন,উপজেলা যুবলীগের সাবেক নেতা এস এম রেজাউল হক,আজিজুল হাকিম,উপজেলা সিপিপি টিম লিডার ও ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুবলীগের সাবেক মহিলা সম্পাদিক নাজমা কামাল, পৌর মহিলা আ’লীগের সভাপতি শেখ জুলি,পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক রায়হান পারভেজ রনি সহ উপজেলা ও পৌরসভার অন্তর্গত আ’লীগ,যুবলীগ ও ছাত্রলীগ সহ সহযোগী অঙ্গসংগঠন বিভিন্ন পর্যায়ের পদস্হ নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেনি পেশার মানুষেরা। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com