শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুবিতে শিক্ষার্থী হামলার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

কুবিতে শিক্ষার্থী হামলার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন


কুবি প্রতিনিধি: সিনিয়রকে তুমি বলায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী আনিছুর রহমানের উপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। 


 বুধবার (২৩ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর ভাষ্কর্যের পাদদেশে এ মানববন্ধনের আয়োজন করে তারা৷ 


মার্কেটিং বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী ফয়সাল হোসাইন এর সঞ্চালনায়  মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 
এসময় তারা হামলাকারী ওয়াকিলেন বহিষ্কার করতে হবে করতে হবে; আমার ভাই রক্তাক্ত কেন, প্রশাসন জবাব চাই; আমি জুনিয়র আমাকে মারবেন না; ওয়াকিলের স্হায়ী বহিষ্কার চাই, করতে হবে সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।


মানববন্ধনে অংশগ্রহণকারী মোঃ সবুজ আহমেদ নামের এক শিক্ষার্থী  বলেন, আনিছুরের ওপর যেই ন্যাক্কারজনক হামলা হয়েছে এটা কোন সুস্থ মানুষের পক্ষে করা সম্ভব নয়। সে যেদলেরই হোকনা কেন তার দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।  আমরা চাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই হামলাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে, যদি স্হায়ী ভাবে বহিষ্কার করতে হয় আমি বিশ্বাস তাই প্রশাসন করবে যাতে ভবিষ্যতে কেউ আর এমন নৃশংস অপরাধ করার সাহস না পায়।


উল্লেখ্য, গত ২১ মার্চ, সোমবার সিনিয়র ব্যাচের শিক্ষার্থীকে ‘তুমি’ বলে সম্বোধন করায় বিশ্ববিদ্যালয়ের ১২ তম ব্যাচের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ওয়াকিল আহমেদ মার্কেটিং বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী আনিছুর রহমানকে মারধর করেন৷ এতে তিনি চোখে গুরুতর আঘাত পান৷ মারধরে অভিযুক্ত ওয়াকিল আহমেদ বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। মারধরের ঘটনার পর তাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াকিল আহমেদকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। পাশাপাশি কেন্দ্রের নিকট বহিস্কারের সুপারিশও করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com