চট্রগ্রাম মহানগর প্রতিনিধি:
নবগঠিত মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবু এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ এর নেতৃত্বে
হালিশহর থানা আওতাধীন বড়পোল মইন্যা পাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ, গৃহস্থলি সামগ্রী ও খাবার বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ।
এসময় স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানিয়ে যেকোনো দুর্যোগে জনসাধারণের পাশে থাকার দৃঢপ্রত্যয় ব্যক্ত করেন।
এলাকার বিত্তবানসহ সর্বস্তরের মানুষকে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ।এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি অ্যাডভোকেট তসলিম উদ্দিন, সুজিত দাশ, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, মো. আজিজ মিছির, আজাদ খান অভি, আবদুর রশিদ লোকমান, যুগ্ম সম্পাদক মো. সাইফুদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন, সাংগঠনিক সম্পাদক মোঃমাসুদ খান, দেবাশীষ আচার্য্য,প্রচার সম্পাদক তোসাদ্দেক নুর চৌধুরী তপু সহ ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ।
Leave a Reply