পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় জেলা আওয়ামী লীগের ত্রি – বার্ষিক
সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০-মার্চ) পঞ্চগড় চিনিকল মাঠে
সম্মেলনটির আনুষ্ঠানিকতা সকাল ১০ টা হতে শুরু হয় এবং দ্বিতীয় অধিবেশনের আগে কমিটি বিলুপ্ত করে বিকাল সোয়া ৫ টায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড.হাছান মাহমুদ নতুন কমিটির সভাপতি /সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতির নাম ঘোষনা করেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রী ও পঞ্চগড়২ আসনের সাংসদ এড. নুরুল ইসলাম সুজনকে সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার সাদাত সম্রাটকে সাধারণ সম্পাদক এবং পঞ্চগড়১ আসনের সাংসদ মোঃ মজহারুল হক প্রধান এম.পি কে সিনিয়র সহ-সভাপতি পদে নাম ঘোষনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রী এড.নুরুল ইসলাম সুজন এম.পি। সঞ্চালনায় ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার সাদাত সম্রাট।
সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পঞ্চগড়১ আসনের সাংসদ আলহাজ্ব মোঃ মজহারুল হক প্রধান এম.পি সহ বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বরুয়া,সাংগঠনিক সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শফিক সহ কেন্দ্রীয় নেত্রীবৃন্দ।
Leave a Reply