রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লায় ফ্যামিলি কার্ডে- টিসিবি পণ্য বিক্রি নগরীর ১৪ নম্বর ওয়ার্ডে হয়রানির অভিযোগ

কুমিল্লায় ফ্যামিলি কার্ডে- টিসিবি পণ্য বিক্রি নগরীর ১৪ নম্বর ওয়ার্ডে হয়রানির অভিযোগ


কুমিল্লা ব্যুরোঃ
কুমিল্লায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য কিনতে এসে প্রথম দিনে ভোগান্তি ও হয়রানির শিকার হয়েছেন নগরীর ১৪ নং ওয়ার্ডের শতাধিক কার্ডধারী। অভিযোগ করে কার্ডধারীরা জানান, কার্ড থাকা সত্ত্বেও ডিলারের লিস্টে নাম না থাকায় কয়েক ঘন্টা অপেক্ষার পর তাদেরকে ফেরত পাঠানো হয়েছে।

তবে এ অভিযোগের দায় নিতে রাজি নয় কাউন্সিলর কিংবা টিসিবি’র ডিলাররা। তারা জানান, সিটি কর্পোরেশনের তালিকায় গরমিল থাকায় ভোগান্তিতে পরেছেন অনেকে।


ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রির কার্যক্রম নিয়ে গতকাল রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। জেলা প্রশাসক বলেন, পণ্য বিতরনে কোন অনিয়ম হলে অথবা পণ্যের দাম বেশী নিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। পরিবার প্রতি ৬কেজি পণ্য ও রমজানে ২কেজি বাড়িয়ে ৮কেজি পণ্য ক্রয় করতে পারবেন এ কার্ডধারীরা। জেলা প্রশাসন থেকে জানা যায়, কুমিল্লা জেলায় মোট দুই ধাপে ২লক্ষ ৬৪হাজার ৭শ ২৪জন এরমধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ৫৩ হাজার ২শ ২৮জন জন ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্যের ভর্তুকি মূল্যে পণ্য কেনার সুবিধা ভোগ করবেন। জেলার ১৭টি উপজেলার, ৮টি পৌরসভা ও কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার ২৩টি স্পটে এ পণ্য বিক্রী করা হবে। ১১৭ জন ডিলারের মাধ্যমে এসব পন্য বিক্রির কার্যক্রম চলছে।


কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ১২,১৩,১৪  নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর নুরজাহান আলম পুতুল বলেন, আমার দেওয়াকার্ড প্রাপ্তদের ১৪ নম্বরওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনের টিসিবি’র ট্রাক থেকে ফেরত দেওয়া হয়েছে তালিকায় তাদের নাম নেই বলে। টিসিবির পণ্য ক্রয় করতে গিয়ে ফেরত আসা উত্তেজিত শতাধিক ব্যাক্তি আমার বাসার সামনে এসে জড়ো হয়। আমি তাদের কোন সদোত্তর দিতে পারি নি। বিষয়টি সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীকে জানিয়েছি।


১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহ আলম খান বলেন, সিটি কর্পোরেশন থেকে ডিলারদের কাছে পণ্য ও তালিকা দেওয়া হয়েছে। এখানে অনেকের তালিকা বাদ পড়ায় মানুষ এসে ভোগান্তিতে পড়েছে। তালিকার নামের বিষয়ে আমার কিছু করার নাই। আমি শুধু তদারকি করছি।
পণ্য বিক্রয়ের এজেন্ট মের্সাস দিবা এন্টারপ্রাইজের মোহাম্মদ আরিফুল হক বলেন, সিটি কর্পোরেশন থেকে দেওয়া তালিকা অনুযায়ী পন্য বিক্রয় করা হচ্ছে। বাদ পড়া বিষয়টি আমাদের না।


অভিযোগো প্রেক্ষিতে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, যারাই কার্ড পেয়েছেন তারাই এই পণ্য কেনার সুবিধা পাবেন। কারো কোন অভিযোগ থাকলে আামাকে লিখিত অভিযোগ জানালে- আমি সে অনুযায়ী ব্যবস্থা নিবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com